কালিহাতীতে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন ওই নারীর নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম খোদেজা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের পুলিশ সদস্য (অব.) মৃত আতোয়ার রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, খোদেজা বেগমের স্বামী পুলিশ সদস্য (অব.) ১০-১২ […]

