```
ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞপুরে রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক […]

ভূঞাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ভূঞাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হাসান আলীর ‍বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা। বহিরাগতদের নিয়ে ওই শিক্ষক কলেজে প্রবেশের চেষ্টা করলে হট্টগোলের ঘটনা ঘটে বলে জানা গেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. […]

ভূঞাপুরে জুয়া খেলা নিয়ে বিএনপি নেতার হুমকির অডিও ভাইরাল

ভূঞাপুরে জুয়া খেলা নিয়ে বিএনপি নেতার হুমকির অডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক লাল মাহমুদ খান ওরফে লাল খাঁর নেতৃত্বে জুয়ার বোর্ড পরিচালনা নিয়ে জমির মালিককে হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি জমির মালিককে হুমকি দেওয়ার অডিও এবং জুয়া আসরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দীর্ঘদিন ধরে যমুনা নদী সংলগ্ন ভূঞাপুর উপজেলার তেঘুরী এলাকায় জুয়া খেলা চলছে। ওই এলাকার […]

ভূঞাপুরে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভূঞাপুরে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী যমুনা নদীর চরাঞ্চলের উপজেলার অজুর্নাচর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিউম্যান কনসার্ন আমেরিকার উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। চরাঞ্চলের বেশির ভাগ মানুষ চিকিৎসার অভাবে এবং দুর্গম এলাকা হওয়ায় ডাক্তারের কাছে যেতে পারে না। এসব এলাকায় কেউ গুরুতর অসুস্থ হলে নৌকায় নদী […]

যমুনায় ধরা পড়েছে ৩৮ কেজির বাঘাইর মাছ

যমুনায় ধরা পড়েছে ৩৮ কেজির বাঘাইর মাছ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। পরে সেটি স্থানীয় বাজারে তোলা পর বিক্রি করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে তোলা হয় বাঘাইড় মাছটি। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে সেটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী হালিম মিয়া মাছটি ক্রয় […]

টাংগাইলে চরাঞ্চলে অবাধে তামাক চাষ

টাংগাইলে চরাঞ্চলে অবাধে তামাক চাষ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে ব্যাপকহারে তামাক চাষ হচ্ছে। তামাক ও তামাকজাত পণ্য চাষের ক্ষেত্রে সরকারি অনুমোদন নেওয়ার আইনগত বিধান থাকলেও তার তোয়াক্কা না করেই অধিক লাভের আশায় প্রতিবছর নতুন নতুন ফসলি জমি তামাক চাষে যুক্ত হচ্ছে। কৃষকরা দীর্ঘ মেয়াদে চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেশি লাভ ও বহুজাতিক কোম্পানির অর্থায়ন এবং প্রলোভনে প্রতিবছর […]

ভূঞাপুরে পর্নোগাফি মামলায় স্কুলছাত্রী গ্রেফতার

ভূঞাপুরে পর্নোগাফি মামলায় স্কুলছাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্নজনের ছবি ব্যবহার করে পর্নো ভিডিও বানিয়ে মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে টাকা দাবির ঘটনায় এক স্কুলছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) গ্রেপ্তার ওই স্কুল শিক্ষার্থীকে আদালতে পাঠায় থানা পুলিশ। এর আগে গত রোববার রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষার্থী ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে […]

ভূঞাপুরে ১০ কোটি টাকার বালু ৪৯ লাখ টাকা বিক্রির অভিযোগ

ভূঞাপুরে ১০ কোটি টাকার বালু ৪৯ লাখ টাকা বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক ব্যক্তির মজুত করা তিনটি স্তূপে রাখা প্রায় ১০ কোটি টাকার আস্তর (প্লাস্টার) বালুকে অবৈধ হিসাবে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সে বালু গোপন নিলামের মাধ্যমে প্রায় ৪৯ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে। গত ৬ জানুয়ারি উপজেলার নিকরাইল ইউনিয়নের সাবেক […]

ভূঞাপুরে আস্তর বালুকে ভিটি বালু দেখিয়ে কম দামে বিক্রি

ভূঞাপুরে আস্তর বালুকে ভিটি বালু দেখিয়ে কম দামে বিক্রি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুরে প্রায় ৬০ লাখ ঘটফুট আস্তর বালু (প্লাস্টার বালু) ২৬ লাখ ঘটফুট ভিটি মাটি হিসেবে নিলামে কম দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে। এতে করে সরকার কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। জানা […]

ভূঞাপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

ভূঞাপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে রাতের আঁধারে ভেকু (মাটিকাটার যন্ত্র) দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। সোমবার (৬ জানুয়ারি) রাতে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর এ ম্যুরালটি গুড়িয়ে দেওয়া হয়। ম্যুরাল ভাঙার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা যায়, ২০১৫ সালের ২৭ অক্টোবর সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ খ […]

```

আমাদের মধুপুর ২৪