```
ভূঞাপুরে কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভূঞাপুরে কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নিরাপত্তা বেষ্টুনীবিহীন একটি ভবনে কাজ গিয়ে ছাদ থেকে পড়ে বাবুল মিয়া বাবু (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাইজবাড়ী এলাকার গুটু মিয়ার ছেলে। গত শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ভূঞাপুর পৌর শহরের ফসলআন্দি এলাকায় সাংবাদিক আসাদুল ইসলাম বাবুলের তিন তলা ভবনের নিচের একটি ড্রেনে পড়ে গিয়ে তিনি মারা যায়। […]

ভূঞাপুরে সকল প্রার্থীর মনোয়ন বৈধ

ভূঞাপুরে সকল প্রার্থীর মনোয়ন বৈধ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে যাচাই-বাছাই কমিটি। উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫জন ও বিএনপির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম […]

টাঙ্গাইলে ৪০ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে ৪০ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সপ্তাহব্যাপী তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গতকাল বেলা ৩টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে টাঙ্গাইল আবহাওয়া অফিস। এটিই জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল হোসাইন।  তিনি জানান, বেলা ৩টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও দুইদিন এ দাবদাহ অব্যাহত থাকবে বলেও জানান এ আবহাওয়াবিদ। […]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৭টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে যানজটের সৃষ্টি হয়। ফলে ২ ঘণ্টা মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার […]

ভূঞাপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী

ভূঞাপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী। বুধবার (১৭ এপ্রিল) ভোরে উপ‌জেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবা‌ড়ী গ্রামে এ ঘটনা ঘ‌টে। ভুক্তভোগীর নাম ফিরোজ (২৯) ও তার স্ত্রী জাকিয়া (২৬)। প্রতিবেশী ও স্বজনরা জানান, পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে ৬-৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের। সংসার জীবনের মধ্যে প্রায়ই এক অপরকে দোষারোপ […]

টাংগাইলের বড় মনিকে শহর আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

টাংগাইলের বড় মনিকে শহর আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি পদ থেকে গোলাম কিবরিয়া বড় মনিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাঁকে চূড়ান্ত অব্যাহতির জন্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেছেন শহর আওয়ামী লীগের নেতারা। বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। এছাড়াও তিনি জেলা বাস কোচ মিনি বাস মালিক […]

ভুঞাপু‌রে অষ্টমীর স্না‌নে পূণার্থী‌দের ঢল

ভুঞাপু‌রে অষ্টমীর স্না‌নে পূণার্থী‌দের ঢল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে মহাষ্টমীতে হাজার হাজার পূর্ণার্থী‌দের পদচারণায় মুখ‌রিত স্নান ঘাট। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভো‌র থে‌কে উপ‌জেলার খানুরবা‌ড়ি সরাতলা কা‌লীম‌ন্দির সংলগ্ন যমুনা নদী‌তে স্নান শুরু হয়। স্নান ঘা‌টের পা‌শেই মেলা শুরু হয়ে‌ছে। মেলায় বিভিন্ন ধর‌নের পন‌্য সামগ্রীর পসরা নি‌য়ে ব‌সে র‌য়েছেন বি‌ক্রেতারা। পাঁপ‌মোচন আশায় এবং দেশ ও জা‌তির মঙ্গল কামনায় প্রার্থণা ক‌রেন […]

ঈদে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ১৭ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধিঃ ঈদ যাত্রার সাত দিনে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধি পায়। এর ফলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার (১০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সাত দিনে […]

যমুনার তীরে উপভোগে মেতেছে বিনোদন প্রেমীরা

যমুনার তীরে উপভোগে মেতেছে বিনোদন প্রেমীরা

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের আনন্দ উপভোগ আর যান্ত্রিক জীবনে কর্মব্যস্ততার ফাঁকে পরিবার-পরিজন ও প্রিয় মানুষকে সাথে নিয়ে যমুনার তীরে উপভোগে মেতেছে বিনোদন প্রেমীরা। এ উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলের অন্যতম বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যমুনা নদীর তীরবর্তী গরিলাবাড়ী পাথরঘাটে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ও নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে রেলসেতু দেখতে ছুটে […]

টাংগাইলে দ্বিতীয় ধাপে ভোট হবে তিন উপজেলায়

টাংগাইলে দ্বিতীয় ধাপে ভোট হবে তিন উপজেলায়

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপক তোরজোর এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে উপজেলাগুলোতে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে দ্বিতীয় ধাপে আগামী (২১ মে) অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে টাঙ্গাইল জেলার ভূঞাপুর, ঘাটাইল ও কালিহাতী এই তিন উপজেলায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। মঙ্গলবার (২ এপ্রিল) নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল […]

```

আমাদের মধুপুর ২৪