```
টাংগাইল-৬ ও ৮ আসনে দুই প্রার্থীকে জরিমানা

টাংগাইল-৬ ও ৮ আসনে দুই প্রার্থীকে জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গণভোজের আয়োজন করায় টাঙ্গাইলের দুটি আসনে বিএনপি প্রার্থী ও জামায়াতের নেতাকর্মীদের জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা করেন। জানা যায়, বুধবার রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের কর্মী-সমর্থকরা কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় নির্বাচনি […]

ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা মোট কেন্দ্রের প্রায় ১৫.০৫ শতাংশ। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছেন। জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে […]

সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রান্না করা খাবার মাদরাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা […]

টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন ৪০ হাজার ৯৩ জন ভোটার। এর মধ্যে প্রবাসী ভোটার ছাড়াও রয়েছেন নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্য এবং কারাগারে থাকা বন্দিরা। গত শুক্রবার (২৩ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। […]

সখীপুরে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে তোপের মুখে বঙ্গবীর কাদের সিদ্দিকী

সখীপুরে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে তোপের মুখে বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদল ও পৌর যুবদল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তোপের মুখে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কাদের সিদ্দিকীর সখীপুর উপজেলা বাসভবন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে পূর্বঘোষিত একটি মতবিনিময় সভা চলছিল। একই সময় সখীপুর উপজেলা […]

টাঙ্গাইল-৮ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে নোটিশ

টাঙ্গাইল-৮ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে নোটিশ

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০২৫ এর বিধান লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। রোববার এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এই নোটিশ প্রদান করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, ৫ এবং ৭ই জানুয়ারি সালাউদ্দিন আলমগীর […]

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি বিরোধী জোটের নেতৃত্বে বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি বিরোধী জোটের নেতৃত্বে বঙ্গবীর কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে স্বতন্ত্রপ্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলকে দলীয় সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বীরউত্তম। গত শনিবার এই আসনের সখিপুরের একটি কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি প্রার্থী এড. আহমেদ আযম খানের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন। তিনি বলেন, আমার মুক্তিযোদ্ধাকে হুমকি, ইফতার […]

তিন তারকার মুখোমুখি

তিন তারকার মুখোমুখি

মতিউর রহমান চৌধুরীঃ বিরল সম্মান, বিরল খ্যাতি। অনেকটা ঈর্ষণীয়। বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন। এক পরিবারের তিনজন খ্যাতির শীর্ষে। একজন প্রেসিডেন্ট, একজন তিনবারের প্রধানমন্ত্রী। আরেকজন রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আগেই জনপ্রিয়তার মানদণ্ডে এগিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কথা বলছি। সৌভাগ্য হয়েছিল এই তিন রাজনৈতিক সেলিব্রেটির মুখোমুখি হওয়ার। এক নয় একাধিকবার। ১৯৮০ সনের […]

আমি তারেক রহমানের ইলেকশন করতে যাইতে পারি, কিন্তু আহমেদ আযম খান না-বঙ্গবীর কাদের সিদ্দিকী

আমি তারেক রহমানের ইলেকশন করতে যাইতে পারি, কিন্তু আহমেদ আযম খান না-বঙ্গবীর কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ ঘোষণা দিয়ে স্থানীয় নেতা-কর্মীদের ওই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা […]

টাংগাইলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

টাংগাইলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের সখীপুর […]

```

আমাদের মধুপুর ২৪