```
বাসাইলে ইউটিউব দেখে ছাদে আনার বাগান করে সফলতা পেয়েছেন আল আমিন

বাসাইলে ইউটিউব দেখে ছাদে আনার বাগান করে সফলতা পেয়েছেন আল আমিন

টাঙ্গাইলের বাসাইলে ইউটিউব দেখে বাসার ছাদে আনার বাগান করে সফলতা পেয়েছেন আল আমিন। চিকিৎসকের পরামর্শে তিনি মায়ের জন্য নিজ বাসার ছাদে কয়েকটি আনার গাছ রোপণ করেন। পরে তার মায়ের মৃত্যু হলেও বর্তমানে আনার চাষ করে সফল হন। তিনি উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে। জানা যায়, ২০২৩ সালে আল আমিনের মা ক্যানসারে আক্রান্ত […]

টাংগাইলে চাহিদার থেকে ৪০ হাজার কোরবানীর পশু বেশি

টাংগাইলে চাহিদার থেকে ৪০ হাজার কোরবানীর পশু বেশি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে পশুর যত্ন-পরিচর্যা বাড়িয়েছেন খামারি ও গৃহস্থরা। এবার জেলায় চাহিদার চেয়ে ৩৯ হাজার ৯৮৩টি বেশি পশু পালন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে পশুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে গরুর দাম ভালো পাবেন বলে আশা খামারিদের। জানা গেছে, গবাদি পশুগুলোকে খাওয়ানো হচ্ছে দেশীয় খাবার খড়, […]

নাগরপুরে ৯ গ্রামের মানুষের ভরসা কাঠের নড়বড়ে সেতু

নাগরপুরে ৯ গ্রামের মানুষের ভরসা কাঠের নড়বড়ে সেতু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে পংবাইজোড়া দেইল্লা সড়ক ধলেশ্বরীর শাখা নদীর ওপর প্রায় পাঁচ বছর আগে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। বর্তমান সময়ে বাশঁ ও কাঠ দিয়ে নির্মিত নড়বড়ে সাঁকোটিই ওই নয় গ্রামের মানুষের একমাত্র ভরসা। একটি সেতুর অভাবে মানুষ দুর্ভোগে পড়েছে। অথচ গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজারো পথচারী ও স্কুল […]

টাংগাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

টাংগাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

টাঙ্গাইল কালেক্টরেট মাঠে শুরু হয়েছে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলা। স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের […]

উদ্বোধনের প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি টাংগাইল মেডিকেল কলেজে

উদ্বোধনের প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি টাংগাইল মেডিকেল কলেজে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। এতে তীব্র জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও লোকবল না থাকায় অনেক ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে জেলার প্রায় ৪০ লাখ মানুষকে। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা নিতে আসা রোগীরা দ্রুত পূর্ণাঙ্গ […]

বাসাইলে স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত সেতু নির্মাণ হয়নি! ২০ গ্রামের মানুষের ঝুকি নিয়ে চলাচল!!

বাসাইলে স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত সেতু নির্মাণ হয়নি! ২০ গ্রামের মানুষের ঝুকি নিয়ে চলাচল!!

টাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা।  উপজেলার খাটরা গ্রামে অবস্থিত এই সাঁকোটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রায় ২০টি গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে সাঁকোটির ওপর দিয়ে চলাচল করছেন। স্থানীয়দের ভাষ্য, স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত সেতু নির্মাণ হয়নি। নির্বাচন আসলে অনেক প্রার্থী প্রতিশ্রুতি দেন ব্রিজ করে […]

সখীপুরের আবুল হাসেম ভালোবাসা থেকে গড়ে তুলেছেন ঘোড়ার খামার

সখীপুরের আবুল হাসেম ভালোবাসা থেকে গড়ে তুলেছেন ঘোড়ার খামার

আবুল হাসেম (৬৮) শান্তি এবং সম্মান খুঁজে পেয়েছেন ঘোড়ার প্রতি ভালোবাসা থেকে। টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বহুরিয়ায় সেই ভালোবাসা থেকে গড়ে তুলেছেন ঘোড়ার খামার। আবুল হাসেমের বাবা মৃত বছির উদ্দিন তৎকালীন যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। শৈশবে বাড়িতেই দেখেছেন হাতি আর ঘোড়া। সেই থেকে হাতির প্রতি না-হলেও ঘোড়ার প্রতি তার তীব্র আকর্ষণ জন্মে। মাত্র ৭ বছর […]

মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার শোলাকুড়ীতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটির ব্যানারে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,বন বিভাগ ও সরকার শালবন রক্ষার নামে যে কর্মসূচি গ্রহণ করেছে তা আদৌকি বন রক্ষায় সুফল বয়ে আনবে? বরং এ কর্মসূচির […]

এবারের ঈদে টাংগাইলের শাড়ীর চাহিদা বেড়েছে

এবারের ঈদে টাংগাইলের শাড়ীর চাহিদা বেড়েছে

আর কদিন পরই ঈদুল ফিতর। মানুষ শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন। শাড়ি আর কসমেটিকসের দোকানে ভিড় এখনো লেগে আছে। এবার ঈদের কেনাকাটার ভিড়ে নতুন করে জায়গা নিয়েছে টাঙ্গাইল শাড়ি। ব্যতিক্রমী নকশা, ভিন্নতর ডিজাইন আর রঙের নতুন বাহারে টাঙ্গাইল শাড়িকে অনন্য করে তুলেছে। টাঙ্গাইল শাড়ির খ্যাতি দেশ জুড়ে। আর ঐতিহ্য শত বছরের। এ শাড়ির দক্ষ কারিগর, তাঁত […]

চার শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেলদুয়ারের ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ

চার শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেলদুয়ারের ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ

চার শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ। প্রাচীন স্থাপনাটি সুলতান ও মোগল স্থাপত্যশৈলীর অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। শুধু ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয় বরং ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার এক জীবন্ত দলিল হিসেবে আজও সমানভাবে গুরুত্ব বহন করছে মসজিদটি। বাংলাদেশে যে কয়টি প্রাচীন মুসলিম স্থাপত্য আছে, তার মধ্যে টাঙ্গাইলের আতিয়া […]

```

আমাদের মধুপুর ২৪