```
টাংগাইলে কেকে আলাদা রং ব্যবহার করায় জরিমানা

টাংগাইলে কেকে আলাদা রং ব্যবহার করায় জরিমানা

টাঙ্গাইলে কেক তৈরির উপকরণে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার এবং আলাদা করে বাজারজাত করার অভিযোগে এক প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, অভিযানের […]

এলেঙ্গায় মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর

এলেঙ্গায় মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা সার্বজনীন রাধাগোবিন্দ রাস মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা জানান, এলেঙ্গাতে রাধাগোবিন্দ রাস মন্দিরে প্রতিবছরের মতো এবারো গত মঙ্গলবার বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। অনেকেই মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা করেন। সকালে স্থানীয়রা […]

টাংগাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

টাংগাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) দুপুরে শহরের ছয়আনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, […]

কালিহাতীতে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কালিহাতীতে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তরপাড়া গ্রামে কামাল খান (৬৩) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে কামাল খানের বসতবাড়ির পাশের জঙ্গল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, কামাল খান পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস করতেন। প্রায় সপ্তাহখানেক আগে তিনি তার গ্রামের বাড়িতে […]

ঘাটাইলে ছুরিকাঘাতে শিশু কন্যাকে হত্যা

ঘাটাইলে ছুরিকাঘাতে শিশু কন্যাকে হত্যা

ঘাটাইলে পিতার হাতেই খুন হলো ৩ বছর বয়সি শিশু সন্তান তোয়া। পিতা ছুরিকাঘাত করে নিজ ঔরসজাত সন্তানকে খুন করে। খুনের এ ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে। এ ঘটনায় ওই রাতেই ঘাতক পিতা মুক্তার হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরিটিও। জানা যায়, মুক্তার […]

ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়া ও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান। অভিযানে উপজেলার মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে ১ হাজার […]

সাভারের হত্যা মামলায় টাংগাইলে দুইজন গ্রেফতার

সাভারের হত্যা মামলায় টাংগাইলে দুইজন গ্রেফতার

ঢাকার সাভার মডেল থানায় দায়ের করা ফজলে রাব্বি (২২) হত্যা মামলায় টাঙ্গাইল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১ নভেম্বর) র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার কলমাউত্তরপাড়া এলাকার জাকির আলী ভূঁইয়ার ছেলে রাতুল ভূঁইয়া (২২) ও তার স্ত্রী ফাহিমা আক্তার ইতি (২৩)। কমান্ডার […]

মির্জাপুরে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

মির্জাপুরে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বারই খাল থেকে গোলাপী বেগম (৩২) নামে তিন সন্তানের জননী গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন। স্বামী আব্দুল কাদের লাশটি তার স্ত্রী হিসেবে শনাক্ত করেছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মির্জাপুর পৌর সদরের বারই খালের বাইমহাটি অংশে স্থানীয়রা কচুরিপানার সাথে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর […]

সখীপুরে ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক

সখীপুরে ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক

টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ শ্রমিকদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নেতা হলেন, কুতুবপুর শুকনারছিট এলাকার মজিবর রহমানের ছেলে শামছুল আলম (৩৫)। তিনি উপজেলা শ্রমিকদলের বড়চওনা ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ জানায়, শামছুল আলম মাদক বিক্রির উদ্দেশে যাওয়ার পথে […]

কালিহাতীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

কালিহাতীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুল (৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ই অক্টোবর দুপুরে বিদ্যালয়ের ২নং শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন ওই শিক্ষক তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজের কাছে ডেকে নিয়ে তার স্পর্শকাতর স্থান স্পর্শ করেন। পরে […]

```

আমাদের মধুপুর ২৪