মির্জাপুরে ট্রাক ১৪ টন রডসহ দুই ডাকাত গ্রেফতার
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও ১৪ টন রডসহ ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার সাভার উপজেলার যাদুরচড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় (২৪ জানুয়ারি) মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন—খুলনা সদর উপজেলার চাঁনমারী গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল (৩০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে […]

