নাগরপুরে স‘মিল শ্রমিককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাং এর সদস্যরা
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে কাঠ চেরাই শ্রমিককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। সে গয়হাটা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মকরম আলীর ছেলে মোহাম্মদ উজ্জল মিয়া (৪২)। এ ব্যাপারে নাগরপুর থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে জানান আহত উজ্জল মিয়ার পরিবার। পরে টাঙ্গাইলের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাগরপুর আমলী আদালতে একটি মামলা দায় করেন। পরিবার […]

