```
টাঙ্গাইলে বিভিন্ন স্থানে একাধিক ককটেল বি‌স্ফোরণ

টাঙ্গাইলে বিভিন্ন স্থানে একাধিক ককটেল বি‌স্ফোরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে বুধবার (১৭ এপ্রিল) রাতে একাধিক বি‌স্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টা ২৭ মিনিটে শহরের পৌর ভবনের সামনে দুটি, শহীদ স্মৃতি পৌর উদ্যানের পূর্ব পাশের কোনায় একটি, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ও টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে দফায় দফায় বি‌স্ফোরণের পর সাধারণ মানুষ আতঙ্কে […]

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানো আ. লীগ নেতা কারাগারে

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানো আ. লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানোর ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকালে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আহত সাংবাদিক এম. সাইফুল ইসলাম শাফলু ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। আরো পড়ুনঃ সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা গত […]

সখীপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সখীপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি এম. সাইফুল ইসলাম শাফলুর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সড়কের মনির উদ্দিন প্লাজায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় আহত সাংবাদিকের স্ত্রী শারমিন আক্তার রিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে আমলে […]

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলুর উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন মন্টু। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এ ঘটনায় ওই আহত সাংবাদিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। মাথায় আঘাত পাওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করবেন বলে জানা যায়। সোমবার […]

টাঙ্গাইলে আন্তঃজেলা ছিনতাই চক্রের এক সদস্য গ্রেফতার

টাঙ্গাইলে আন্তঃজেলা ছিনতাই চক্রের এক সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আন্তঃজেলা ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টায় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা থেকে শেখ তারিকুজ্জামান উজ্জল (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল জেলা পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, গত ৭ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় সাভার মাইক্রোবাস স্ট্যান্ড হতে নুর মোহাম্মদ এর ভাড়ায় […]

ঘাটাইলে হাত-পায়ের রগ কেটে ব্যবসায়ীর সর্বস্ব লুট

ঘাটাইলে হাত-পায়ের রগ কেটে ব্যবসায়ীর সর্বস্ব লুট

টাঙ্গাইলের ঘাটাইলে জুলহাস (২৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঘরে ঢুকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে হাত-পায়ের রগ কেটে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১২ এপ্রিল) গভীর রাতে ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের ছামনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছে ওই ব্যবসায়ীর পরিবার। পুলিশ ও স্থানীয়রা জানান, জুলহাস উপজেলার দিঘর ইউনিয়নের ছামনা গ্রামের […]

মির্জাপুরে চাচা খুনের ঘটনায় ভাতিজা ও তার মা গ্রেফতার

মির্জাপুরে চাচা খুনের ঘটনায় ভাতিজা ও তার মা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক কাজী আশরাফুল আলম খুনের ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল-র‌্যাব-১৪ ও মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো কাজী আশরাফুল আলমের ছোট ভাইয়ের স্ত্রী কহিনুর বেগম ও তার ছেলে প্রকৌশলী কাজী কামরুজ্জামান পলাশ। মির্জাপুর থানা পুলিশ মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুরনী গ্রামের নিজ বাড়ি থেকে কহিনুর বেগমকে […]

সখীপুরে ইয়াবাসহ মা ছেলেকে গ্রেফতার

সখীপুরে ইয়াবাসহ মা ছেলেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ মা ছেলেকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার বেলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছেলে মোহাম্মদ আতিক হাসান (২৩) পিতা- সেন্টু মিয়া, মা আরজিনা আক্তার (৩৯) স্বামী- সেন্টু মিয়া। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেলতলী গ্রামে অভিযান চালিয়ে ২০৫ […]

মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি একজন গ্রেফতার

মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে টাঙ্গাইল জেলা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রী ও ডাকাতদের ধস্তাধস্তিতে বাসের যাত্রী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র, বাসের চালক আনসার মোল্লা ও সহকারি এহসান মিয়া আহত হয়েছেন। তাকে […]

ভৈরবের বিভিন্ন স্থান হতে ৮ ছিনতাইকারী আটক

ভৈরবের বিভিন্ন স্থান হতে ৮ ছিনতাইকারী আটক

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ “বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব  বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। র্যা ব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে […]

```

আমাদের মধুপুর ২৪