```
কালিহাতীতে সম্পত্তির জন্য ছোট ভাইকে হত্যা করে সহোদর বড় ভাই, আটক দুই

কালিহাতীতে সম্পত্তির জন্য ছোট ভাইকে হত্যা করে সহোদর বড় ভাই, আটক দুই

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য ছোট ভাই মুকুলকে হত্যা করে তারই সহোদর বড় ভাই সোহেল। এ হত্যায় জড়িত থাকায় বড় ভাই সোহেলসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার হওয়ার এক সপ্তাহের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করল টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের টাঙ্গাইল কোর্টে চালান করে দেয়া হয়। হত্যার […]

ভূঞাপুরে শিক্ষক হত্যার দায়ে আটক ৩ জন

ভূঞাপুরে শিক্ষক হত্যার দায়ে আটক ৩ জন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে আব্দুল হক মাস্টার (৫৮) নামে এক মাদরাসা শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টায় বালু চাপা দেওয়ার আলোচিত ঘটনায় পরকীয়া প্রেমিকা ও তার স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ […]

ভূঞাপুরে নিখোঁজের পরদিন শিক্ষকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

ভূঞাপুরে নিখোঁজের পরদিন শিক্ষকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার পরদিন একটি বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা মাদ্রাসা শিক্ষক আব্দুল আউয়াল হক (৫৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের জাহানারা বেগমের বাড়ির উঠানে ওই শিক্ষককে পুঁতে রাখা হয়েছিল। নিহত আব্দুল আউয়াল হক সারপলশিয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি স্থানীয় […]

ঘাটাইলে দিন দিন বেড়েই চলেছে অটোরিকশার সংখ্যা

ঘাটাইলে দিন দিন বেড়েই চলেছে অটোরিকশার সংখ্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে দিন দিন অটোরিকশার সংখ্যা বেড়েই চলেছে। এতে যেমন রয়েছে সুফল, তেমনি রয়েছে এর কুফলও। সার্বিক বিবেচনায় চালকরা খুঁজছে বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশবান্ধব ছোট যান। আর হাতের কাছে সহজে পাওয়া অটোরিকশায় সাধারণ খুশি যাত্রীরাও। এতে করে পৌরসভাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অদক্ষ চালক ও প্রচুর গাড়ির কারণে ভোগান্তিতেও পড়ছেন সাধারণ পথচারী মানুষরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। […]

মির্জাপুরে ডাকাতের ছুরিকাঘাতে এক ট্রাকচালকের মৃত্যু

মির্জাপুরে ডাকাতের ছুরিকাঘাতে এক ট্রাকচালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতদলের ছুরিকাঘাতে নাজমুল ইসলাম ওরফে আজিজুল ইসলাম (৩৫) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় চালকের সহকারী (শ্যালক) আবু তালেব (২৫) আহত হন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের মা সিএনজি স্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার যতীন্দ্র […]

সখীপুরে বিদেশি মদ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

সখীপুরে বিদেশি মদ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বিদেশি মদ ও গাঁজাসহ লাম ইবনাত লিমু (২১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মিলপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার জান্নাতুল নাইমের স্ত্রী এবং মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।  পুলিশ জানায়, ৩ বোতল বিদেশি […]

সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নূরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকায় এ ঘটনা ঘটে। নূরুল ইসলাম উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকার ডালিম উদ্দিনের ছেলে। নূরুল ইসলামের ছোট ভাই নূর জামাল (৪৫) জানান, ‘বড় ভাই নূরুল ইসলাম তার […]

গোপালপুরে যাত্রাপালা থেকে আটক ৩ নারীর কারাদন্ড

গোপালপুরে যাত্রাপালা থেকে আটক ৩ নারীর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল গোপালপুরের নলিন বাজারে অবৈধ যাত্রাপালা ভেঙ্গে দিয়ে, ৩ নারীকে ১ মাসের জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। সাজা প্রাপ্তরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মুসলিমাবাদ গ্রামের বন্যা সরকার(২১), […]

ভৈরবে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪ ছিনতাইকারী ও ১ চোরসহ ৫ জনকে গ্রেফতার

ভৈরবে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪ ছিনতাইকারী ও ১ চোরসহ ৫ জনকে গ্রেফতার

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪ ছিনতাইকারী ও ১ চোরসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের স্বীকারোক্তিতে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ ইয়াছিন মিয়া (২১), শরীফ মিয়া (৩৩), আবদুল্লাহ (২৯) ও রানা মিয়া (৪০)। গ্রেফতারকৃতদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা […]

মির্জাপুরে মাটিখেকোদের থাবায় তিন ফসলি জমি হচ্ছে ‘নদী’

মির্জাপুরে মাটিখেকোদের থাবায় তিন ফসলি জমি হচ্ছে ‘নদী’

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাটিখেকোদের থাবায় তিন ফসলি জমি হচ্ছে ‘নদী’। কখনো রাতে কখনো দিনে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটিখেকোরা মাটি লুটে নিচ্ছে। এতে করে বিপুল পরিমাণ আবাদি জমি কমছে। কৃষিজমি কমে যাওয়ায় ধান, আলু, পাট, সরিষা, সবজিসহ খাদ্যশস্য উৎপাদনে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এভাবে দ্রুত কৃষিজমি কমতে থাকলে এক পর্যায়ে […]

```

আমাদের মধুপুর ২৪