মির্জাপুরে সরকারি জমি উদ্ধার, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

মির্জাপুরে সরকারি জমি উদ্ধার, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে আব্দুল করিম মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে নির্মিত দুটি ঘর ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় এবং প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৭০ শতাংশ জমি দখলমুক্ত করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে […]

টাংগাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৫জন গ্রেফতার

টাংগাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৫জন গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক প্রবাসী ও তার আত্মীয়দের বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ জুন) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, সোমবার (২ জুন) সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া […]

মধুপুর থেকে চুরি হওয়া ট্রাক ভারত সীমান্ত থেকে উদ্ধার

মধুপুর থেকে চুরি হওয়া ট্রাক ভারত সীমান্ত থেকে উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র বাজার ট্রাক অফিসের সামনে থেকে চুরি যাওয়া একটি ট্রাক ভারতের সীমান্তবর্তী চাপাইনবাবগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশের একটি টিম। মঙ্গলবার(৩ জুন) ভোরে ট্রাকটি উদ্ধার করে আনা হয়। এরআগে সোমবার(২ জুন) রাতভর মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ও অফিসার ইনচার্জ এমরানুল কবীরের নির্দেশে ইন্সপেক্টর(তদন্ত) রাসেল […]

মির্জাপুরে যুবলীগের সাবেক আহবায়ক গ্রেফতার

মির্জাপুরে যুবলীগের সাবেক আহবায়ক গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক জিএস সেলিম সিকদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের কলেজ রোডস্থ সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম শিকদার মির্জাপুর পৌরএলাকার বাওয়ার কুমারজানি গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের প্যানেল থেকে মির্জাপুর […]

টাংগাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

টাংগাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে […]

বাসাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামী গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইলে খন্দকার শরিফুজ্জামান রঞ্জু হত্যা মামলায় তালেব খাঁকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৫ মে) ভোরে ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার চর গোবাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তালেব বাসাইলের কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত সুমেজ খাঁ’র ছেলে। রবিবার সন্ধ্যায় র‌্যাব ১৪-এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৩ মার্চ ভোর রাতে […]

নাগরপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেফতার

নাগরপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান মিজান (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) ভোরে অভিযান চালিয়ে উপজেলার মামুদ নগর বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজান উপজেলার পুগলী ইউনিয়নের ভাগনুরা গ্রামের বাসিন্দা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মে দুপুর সাড়ে […]

সখীপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সখীপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় পৌর আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীনকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৪ মে) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় […]

মির্জাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মির্জাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। নজরুল ইসলাম গোড়াই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাবাড়ি গ্রামের মুকসেদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ […]

টাংগাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা

টাংগাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ডামি নির্বাচনের আয়োজন এবং ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৯ মে) দুপু‌রে টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর থানা আমলী আদালতে বিএন‌পি নেতা কামরুল হাসান মামলাটি দায়ের করেন। প‌রে ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম মামলাটি আমলে নিয়ে ভূঞাপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। মামলার বাদি কামরুল […]