মির্জাপুরে কলা ব্যবসায়ী বাবু হত্যার ঘটনায় দুই ডাকাত গ্রেপ্তার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে বস্তা ফেলে ডাকাতিকালে কলা ব্যবসায়ী তোজাম্মেল হক বাবু (৪৫) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গল ও বুধবার রাতে সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়ায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়ার আব্দুর রশিদের ছেলে মো. বিল্লাল হোসেন (২৬) এবং একই গ্রামের মঞ্জু সওদাগরের ছেলে […]

