গোপালপুরে ঘোড়ার মাংস প্রস্তুতের সময় চারজন আটক

টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে একটি বাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় […]