```
নির্বাচন নিয়ে টালবাহানার ফল ভালো হবে না-টুকু

নির্বাচন নিয়ে টালবাহানার ফল ভালো হবে না-টুকু

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানার ফল ভালো হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এ দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো—ইনশাআল্লাহ। শুক্রবার (২ মে) বিকেলে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা […]

সাকিব-মাশরাফির মতো ক্রিকেটার তৈরির পেছনে ভূমিকা রেখেছেন কুকু

সাকিব-মাশরাফির মতো ক্রিকেটার তৈরির পেছনে ভূমিকা রেখেছেন কুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বিএনপি ৩১ দফা জাতির সামনে পেশ করেছে। সেখানে শিক্ষা ও ক্রীড়াকে গুরত্ব দেওয়া হয়েছে।” তিনি বলেন, “বাংলাদেশ বিশ্ব দরবারে ক্রিকেটে যে সমাদৃত হয়েছে তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর অবদান। ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মতো অনেক ক্রিকেটার তৈরির পেছনে তিনি […]

মাভিপ্রবিতে গুচ্ছভূক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

মাভিপ্রবিতে গুচ্ছভূক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন […]

ভূঞাপুরে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা

ভূঞাপুরে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা

টাঙ্গাইলের ভূঞাপুরে নেই কোনো সিনেমা হল। তাই প্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা দেখার তীব্র আগ্রহ ও ভালোবাসায় আবারো অস্থায়ী সিনেমা হল তৈরি করছেন তার স্থানীয় ভক্তরা। সেখানে এবার প্রদর্শিত হবে নিশো অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দাগি’। ভক্তদের ভালোবাসার টানে নিজ এলাকায় যাবেন আফরান নিশো। শুক্রবার (২ মে) থেকে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী […]

দেলদুয়ারে মোটর চুরির অভিযোগে নির্যাতনে এক যুবকের মৃত্যু

দেলদুয়ারে মোটর চুরির অভিযোগে নির্যাতনে এক যুবকের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের মোটর চুরির অভিযোগে নির্যাতনে নুর আলম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুর আলম দেলদুয়ার উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। এরআগে সোমবার (২৮ এপ্রিল) উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে আকন্দপাড়া […]

জিআই স্বীকৃতি পেয়েছে মির্জাপুরের জামুর্কীর সন্দেশ

জিআই স্বীকৃতি পেয়েছে মির্জাপুরের জামুর্কীর সন্দেশ

জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে শত বছরের ঐতিহ্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ। গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক শিল্প উপদেষ্টা আদিলুর […]

টাংগাইলে থামছেই না পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

টাংগাইলে থামছেই না পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি থামছেই না। সেচের ভরা মৌসুমে ট্রান্সফরমার চুরির ঘটনায় অনেক স্কিম বন্ধ রয়েছে। অনেক স্থানে সেচ-সংকটে থোড় বোরো ধান পুড়ে যাচ্ছে।  জানা যায়, টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-০১। তদারকির অভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সৌর বিদ্যুৎ প্রকল্প এখানে জনপ্রিয়তা পায়নি। ফলে সুলভ […]

ধনবাড়ীতে ওয়ার্ড আ’লীগ নেতা খুন

ধনবাড়ীতে ওয়ার্ড আ’লীগ নেতা খুন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মিজানুর রহমান (৪৫) নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে । শুক্রবার(২ মে) রাতে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট বাজারে এ ঘটনা ঘটে। মিজানুর ধোপাখালী ইউনিয়নের সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ধোপাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং পেশায় একজন […]

ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি,র কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি,র কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার(২ মে) বিকেলে উপজেলার পৌর শহরের ঘাটাইল বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মধুপুরে প্রধান শিক্ষকের মেয়েকে উত্যক্তের প্রতিবাদ, বাবাকে জুতাপেটা

মধুপুরে প্রধান শিক্ষকের মেয়েকে উত্যক্তের প্রতিবাদ, বাবাকে জুতাপেটা

টাঙ্গাইলের মধুপুরে প্রধান শিক্ষকের মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করেরন শিক্ষক বাবা। তারই অজুহাতে নিজ অফিস কক্ষে বহিরাগত নারীদের দ্বারা লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। জানাযায়,শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ এনে একদল বহিরাগত নারী মধুপুর পৌর এলাকার আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারকে শারিরীক নির্যাতনসহ জুতা পেটার মতো ঘটনা ঘটিয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আকাশী […]

```

আমাদের মধুপুর ২৪