টাংগাইলে আওয়ামীলীগ নেতার বাসা দখল করে ‘পাগলের আশ্রম’
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকায় মারইয়াম মুকাদ্দাস মিস্টি নামের এক তরুণী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয়ে সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ছয় তলা ভবন দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) দুপুরে তিনি তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে ওই বাসায় ঢুকেছেন। […]

