নাগরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে মোটরসাইকেলযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর ও নাগরপুরের তৌহিদী জনতার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। মোটরসাইকেলযোগে বহর নিয়ে নাগরপুর সরকারি কলেজ গেট হইতে নাগরপুর সদরের প্রতিটি মোড় ও অলিগলিসহ সহবতপুর, ভারড়া, গয়হাটা, […]

