রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ৬টি পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের সহযোগীতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধিঃ রমজান মাসে বাংলাদেশে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে পেঁয়াজ, চিনি, ডাল, মসলাসহ ছয়টি নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশটির সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নয়াদিল্লি সফর বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত সফরকালে […]

