```
টাংগাইলে এসি আকরাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন

টাংগাইলে এসি আকরাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে এসি আকরাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে হুগড়া পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূর-এ আলম তুহিন উদ্বোধন করেন। এ সময় হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল, […]

কলম্বিয়াকে হারিয়ে কোপার সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কলম্বিয়াকে হারিয়ে কোপার সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্কঃ কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা এবং এর মাধ্যমে উরুগুয়েকে টপকে আর্জেন্টিনা মহাদেশীয় এ টুর্নামেন্ট সর্বোচ্চ ১৬ বার জয় করলো। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে আজ সোমবারের ফাইনালে লিওনেল স্কালোনির দল জেতে ১-০ গোলে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন লাউতারো মার্তিনেজ। মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার […]

কোপায় ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে উরুগুয়ে

কোপায় ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে উরুগুয়ে

ক্রীড়া ডেস্কঃ কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে উরুগুয়ে। আজ রোববার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উরুগুয়ে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। সেমিতে কলম্বিয়ার মোকাবেলা করবে উরুগুয়ে। অপর সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখী হবে কানাডা। আজকে ম্যাচে ১০ জনের উরুগুয়েকে হারাতে পারেনি ব্রাজিল। ৭৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখে […]

কোপায় আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন ফুটবল বিশারদরা

কোপায় আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন ফুটবল বিশারদরা

ক্রীড়া ডেস্কঃ আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল–আর্জেন্টিনা। যদিও সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদেরই শীর্ষ ফেভারিট হিসেবে দেখছেন ফুটবল বিশারদরা। সেই দলে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক ফিলিপে। লিওনেল মেসি না থাকলেও বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে থাকবে বলে […]

ব্রাজিলকে বিদায় করে অলিম্পিকে আর্জেন্টিনা

ব্রাজিলকে বিদায় করে অলিম্পিকে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্কঃ দুই দলের বাকি একটি করে ম্যাচ। ব্রাজিল ছিল তুলনামূলক সহজ অবস্থায়। তবুও আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাসচেরানো বলেছিলেন, ব্রাজিলকে হারিয়েই তারা প্যারিস অলিম্পিকের টিকিট কাটতে চান। মাঠের লড়াইয়ে গুরুর কথা বাস্তবে প্রমাণ করলো শিষ্যরা। আর তাতেই প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্বে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিদায় নিশ্চিত করে মূল পর্বে চলে গেল আর্জেন্টিনা। এই ম্যাচে […]

অলিম্পিকে খেলার ইচ্ছা প্রকাশ করেছে মেসি ও ডি মারিয়া

অলিম্পিকে খেলার ইচ্ছা প্রকাশ করেছে মেসি ও ডি মারিয়া

ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টিনা অনূর্ধ্ব–২৩ দলের কোচ হাভিয়ের মাচেরানো বলেছিলেন আগেই। একই চাওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার থিয়াগো আলমাদাও। এমনকি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখও নিজের ইচ্ছা লুকাননি। এবার জানা গেল লিওনেল মেসির ইচ্ছাও একই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিরেকটিভি স্পোর্টস জানিয়েছে, প্যারিস অলিম্পিকে খেলতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে অলিম্পিকে খেলার ইচ্ছা আনহেল দি […]

বার্সাকে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

বার্সাকে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্কঃ একেই বলে প্রতিশোধ- বাক্যটি নির্দ্বিধায় বলতে পারেন রিয়াল মাদ্রিদ ভক্তরা। স্প্যানিশ সুপার কাপের গত আসরের ফাইনালে তাদের বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। সেই বার্সা এবার পাত্তাই পেল রিয়ালের কাছে। এক ভিনিসিয়ুসের জুনিয়রের কাছেই ধরাশায়ী তারা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের অসাধারণ হ্যাটট্রিকে বার্সাকে ৪-১ গোলে গুঁড়িয়ে  স্প্যানিশ সুপার কাপের নতুন চ্যাম্পিয়ন এখন রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের আল-আওয়াল পার্কে এগিয়ে যেতে খুব […]

```

আমাদের মধুপুর ২৪