```
তারেক রহমানের প্রত্যাবর্তনঃ টাঙ্গাইল থেকে আসছে ২৫ হাজার নেতাকর্মী

তারেক রহমানের প্রত্যাবর্তনঃ টাঙ্গাইল থেকে আসছে ২৫ হাজার নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল থেকে একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। এছাড়া প্রায় ৪ শতাধিক গাড়িতে করে ২০ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা জানান, […]

টাংগাইলে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ১৪ জন স্বতন্ত্র প্রার্থী

টাংগাইলে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ১৪ জন স্বতন্ত্র প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে টাঙ্গাইলের আসনগুলোতে প্রার্থী ও ভোটাররা নানা জল্পনা কল্পনা শুরু করেছেন। প্রার্থীদের কাছে উন্নয়নসহ নানা দাবি তুলে ধরছেন ভোটাররা। নির্বাচনে জিততে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত জেলার সাতটি আসনে দলীয় মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলটির ১৪ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন […]

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে। দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তিনি বলেন, একটি চক্রান্তকারী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত […]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবেঃটুকু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবেঃটুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শহরের দিঘুলীয়া বেপারীপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির […]

টাংগাইলে এনসিপির মনোনয়ন পেলেন যারা

টাংগাইলে এনসিপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন। ঘোষিত ১২৫টি আসনে টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে চারটি আসনে চারজনের নাম ঘোষণা করা হয়েছে। এতে টাঙ্গাইল-১ […]

টাঙ্গাইলে ভোটের জটিল হিসাব, বিএনপি নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত

টাঙ্গাইলে ভোটের জটিল হিসাব, বিএনপি নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত

টাঙ্গাইলের ১২টি উপজেলায় সংসদীয় আসন আটটি। এসব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। একাধিক মনোনয়নপ্রত্যাশীর চাপে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী মনোনয়নে বিলম্ব করে বিএনপি। গত ৪ ডিসেম্বর সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে রাতেই মশাল মিছিল করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। অন্য আসনগুলোতেও বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে ভোটের হিসাব মেলাতে হিমশিম […]

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল হয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু। টুকু বলেন, […]

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মৌন মিছিল

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মৌন মিছিল

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর উদ্যান থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে মিছিলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর […]

খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি-টুকু

খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি-টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‍“বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।” শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার যুগনী […]

নির্বাচনের পরিবেশ একটা বড় চ্যালেঞ্জ

নির্বাচনের পরিবেশ একটা বড় চ্যালেঞ্জ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে। এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দরকার। সেই পরিবেশে কোনোভাবে বাধা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের পরিবেশ একটা বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবে। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে।’ শনিবার (৬ […]

```

আমাদের মধুপুর ২৪