```
টাংগাইলে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী ভাসানী মেলা

টাংগাইলে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী ভাসানী মেলা

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ভাসানী মেলা। মঙ্গলবার মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমতগারের উদ্যোগে সন্তোষ মাজার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এ সময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক […]

টাংগাইল হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

টাংগাইল হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

টাঙ্গাইলে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করেছে র‍্যাব-১৪। গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান […]

টাংগাইলে কেকে আলাদা রং ব্যবহার করায় জরিমানা

টাংগাইলে কেকে আলাদা রং ব্যবহার করায় জরিমানা

টাঙ্গাইলে কেক তৈরির উপকরণে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার এবং আলাদা করে বাজারজাত করার অভিযোগে এক প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, অভিযানের […]

টাংগাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাতিলের পক্ষে মিছিল ও সমাবেশ

টাংগাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাতিলের পক্ষে মিছিল ও সমাবেশ

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিলের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি সাতিলের উদ্যাগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। এ […]

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে-গভর্নর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে-গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরো ভালোভাবে চলবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে একটি সেমিনারে এসব কথা বলেন তিনি। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারটি হয়। আহসান এইচ […]

টাংগাইল আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার উদ্বোধন

টাংগাইল আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার উদ্বোধন

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’  উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে জজ কোর্ট প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী। ন্যায়কুঞ্জে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পান কেন্দ্র, ক্যান্টিন এবং বিশ্রামের জন্য […]

টাংগাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

টাংগাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) দুপুরে শহরের ছয়আনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, […]

টাংগাইলকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে-টুকু

টাংগাইলকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে-টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে মডেল টাঙ্গাইল হিসেবে ঘোষণা করা হবে। টাঙ্গাইল সদরের মানুষ আমাকে নিজের সন্তান হিসেবে সাদরে গ্রহণ করেছে। আজকের লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ এসেছে। আগামীতে সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনের পথ চলবো। বুধবার […]

টাংগাইলে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাংগাইলে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংস্কৃতিক কর্মীরা। বুধবার(৫ নভেম্বর) সকালে জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে জেলা কালচারাল রিফর্মেশন ফোরামের সাধারণ সম্পাদক অনিক রহমান বুলবুল, সহ-সভাপতি ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, […]

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে ফরহাদ ইকবালের উদ্যোগে মিছিল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে ফরহাদ ইকবালের উদ্যোগে মিছিল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যোগে পৌর উদ্যান থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশে মিছিল হয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদসদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা […]

```

আমাদের মধুপুর ২৪