```
ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে আজ বিকেলে রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানের (হাইকোর্ট) সামনে টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাবেক সচিব ড. মো. ইব্রাহীম হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাব গ্রহণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে […]

জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে-আযম খান

জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে-আযম খান

জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। বুধবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আহমেদ আযম খান বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সময় পার করছি। গণতন্ত্রের যাত্রায় ফেরত যেতে চাই, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চাই। আর এর জন্য […]

শ্রদ্ধা ভালোবাসায় চিরশায়িত টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন

শ্রদ্ধা ভালোবাসায় চিরশায়িত টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরশায়িত হয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সোমবার রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৭ […]

টাংগাইলে ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ডের উদ্বোধন

টাংগাইলে ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ডের উদ্বোধন

‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সঙ্গে’ স্লোগানে টাঙ্গাইলে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে ও ঝড়ে পড়া রোধে আনন্দমুখর শিক্ষা নিশ্চিতে ১২টি উপজেলার ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা অনুভূতি ব্যক্ত করে জানায়, […]

টাংগাইলে চেক জালিয়াতির মামলায় মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে

টাংগাইলে চেক জালিয়াতির মামলায় মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে

টাঙ্গাইলে চেক জালিয়াতির মামলায় মাদ্রাসার অধ্যক্ষকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং এ আদেশ দেন। অভিযুক্ত খাইরুল ইসলাম তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা টাঙ্গাইল শাখার অধ্যক্ষ। আদালত সূত্র জানায়, মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করে জামিন চান খাইরুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী আলাউদ্দিন খালিদ তার জামিনের পক্ষে শুনানি […]

টাংগাইলে মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের দখলবাজির প্রতিবাদে মানববন্ধন

টাংগাইলে মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের দখলবাজির প্রতিবাদে মানববন্ধন

মওলানা ভাসানীর নিজ হাতে প্রতিষ্ঠিত সব শিক্ষা প্রতিষ্ঠানের দখল ও ধ্বংসের পাঁয়তারা বন্ধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন মওলানা ভাসানী পরিবার, ভক্ত, মুরিদান ও অনুসারীরা। বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও গণঅধিকার আন্দোলনের অগ্রদূত মওলানা ভাসানীর নামে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে […]

টাংগাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন মারা গেছেন

টাংগাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন মারা গেছেন

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী […]

করটিয়ায় পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

করটিয়ায় পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার। পুলিশ জানায়, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া […]

টাংগাইলে ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

টাংগাইলে ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দফা দাবিতে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসময় জেলা আমীর ও টাঙ্গাইল সদর […]

টাংগাইলে ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

টাংগাইলে ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে শিশুছাত্রকে ধর্ষণের দায়ে হাফিজুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামরুজ্জামান এ রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি খন্দকার মো. রোকনুজ্জামান। দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম […]

```

আমাদের মধুপুর ২৪