```
টাংগাইলে আওয়ামীলীগ নেতার বাসা দখল করে ‘পাগলের আশ্রম’

টাংগাইলে আওয়ামীলীগ নেতার বাসা দখল করে ‘পাগলের আশ্রম’

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকায় মারইয়াম মুকাদ্দাস মিস্টি নামের এক তরুণী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয়ে সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ছয় তলা ভবন দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) দুপুরে তিনি তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে ওই বাসায় ঢুকেছেন। […]

টাংগাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি

টাংগাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনটি উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়। শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক […]

টাংগাইলে এতিমদের সাথে জেলা প্রশাসকের ইফতার

টাংগাইলে এতিমদের সাথে জেলা প্রশাসকের ইফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে রমজানের প্রথম রোজায় সরকারি শিশু পরিবার (বালিকা)’র এতিম শিশুদের সাথে ইফতার করেছেন জেলা প্রশাসক শরীফা হক। রবিবার (২ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালিকা) ও সরকারি শিশু পরিবারে (বালক) ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন […]

টাংগাইলে তেলের দাম নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান

টাংগাইলে তেলের দাম নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। এসময় কোন ব্যবসায়ীকে জরিমানা না করলেও বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। বাজারের তেলের ব্যবসায়ীদের রমজানে বাড়তি দামে বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়। শনিবার (১ মার্চ) বেলা ১১টায় টাঙ্গাইল শহরের ছয়আনী বাজারে খুচরা ও পাইকারী দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকারের […]

টাংগাইলে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন

টাংগাইলে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সারাবছর সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের কাছে এ পণ্য পৌঁছিয়ে দেওয়া হবে। শনিবার (১ মার্চ) বিকেলে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসভা […]

টাংগাইলে বাস ডাকাতির মূল হোতা ৭ দিনের রিমান্ডে

টাংগাইলে বাস ডাকাতির মূল হোতা ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে নেত্রকোনা জেলার পুর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে বাস ডাকাতির মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাই রাজিব হোসেনকে আশুলিয়া থানার ধানসোনা এলাকার পশ্চিম পলাশবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) […]

টাংগাইলে ৫দফা দাবিতে মশাল মিছিল

টাংগাইলে ৫দফা দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেলে ম্যাটস শিক্ষার্থীদের চিকিৎসক পদবি ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করা হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। মেডিকেলের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে […]

টাংগাইলে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

টাংগাইলে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এছাড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা হতে বিকেল পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারেরর সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সমাজকর্মী মুঈদ হাসান […]

গণমাধ্যম কর্মীরা সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসলে সমাজ আরও এগিয়ে যাবে

গণমাধ্যম কর্মীরা সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসলে সমাজ আরও এগিয়ে যাবে

নিজস্ব প্রতিনিধিঃ গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যত সচেতন হবে তত পরিবেশের উন্নতি হবে। আর এই সচেতনতার দায়িত্ব যদি গণমাধ্যম কর্মীরা গ্রহণ করেন তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। রোববার […]

স্থানীয় নির্বাচন দিয়ে কখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে না-নজরুল ইসলাম খান

স্থানীয় নির্বাচন দিয়ে কখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে না-নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিনিধিঃ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ে নির্বাচন দিন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘স্থানীয় নির্বাচন দিয়ে কখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে না। এর জন্য দরকার জাতীয় সংসদ নির্বাচন। আমরা বলিনি, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেন। বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি চায় একটি সুষ্ঠু নির্বাচন। জনগণ যাকে ভোট দেবে […]

```

আমাদের মধুপুর ২৪