```
টাংগাইলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পৌরসভায় জলাবদ্ধতা

টাংগাইলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পৌরসভায় জলাবদ্ধতা

নিজস্ব প্রতিনিধিঃ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টাঙ্গাইল পৌরসভায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে পৌর এলাকার অধিকাংশ বাসাবাড়িতে প্রবেশ করেছে বৃষ্টির পানি। তলিয়ে গেছে অধিকাংশ পাড়া মহল্লার রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। দুর্ভোগ লাঘবে ইতিপূর্বে মেয়রকে অবগত করা হলে প্রতিশ্রুতি মিললেও দীর্ঘদিনেও কোনো সুরাহা হয়নি। ফলে বছরের পর বছর ধরে চরম ভোগান্তি পোহাতে […]

টাংগাইলে দুই দিনের সফরে মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা

টাংগাইলে দুই দিনের সফরে মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার দুই দিনের সরকারি সফরে টাঙ্গাইল আসছেন। এ সময় তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সফর ও মতবিনিময় করবেন। উপদেষ্টার সফর সূচি সূত্রে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের মিলনায়তনে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করবেন। সেখানে […]

টাংগাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

টাংগাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান। কনফারেন্সে ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখনে, টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার […]

টাংগাইলে সার্ভেয়ারদের কর্মবিরতি

টাংগাইলে সার্ভেয়ারদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের কর্মকর্তারা তিন দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। বুধবার (২ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তাবায়ন পরিষদ ওই কর্মসূচি পালন করে। বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত কর্মসূচি […]

বুঝতে হবে দেশে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই-কাদের সিদ্দিকী

বুঝতে হবে দেশে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই-কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, দেশটা কেমন যেন হয়ে গেছে! মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন-কানুন বলতে কিছু নেই। মঙ্গলবার (১ অক্টোবর) টাঙ্গাইল শহরের বেতকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম […]

টাংগাইলে নদীর পানি বাড়লেও বিপৎসীমার নিচে

টাংগাইলে নদীর পানি বাড়লেও বিপৎসীমার নিচে

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরের নেমে আসা ঢলে টাঙ্গাইলের সব নদীর পানি দিন দিন বাড়লেও এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জানা গেছে, ভৌগলিক দিক থেকে ঝড়-ঝঞ্ঝা, বন্যা-খরা, শীত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে অনেকটা সেফ জোন হিসেবে পরিচিত জেলা টাঙ্গাইল। জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া […]

টাংগাইলে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কাবাডি ও দাবা খেলা

টাংগাইলে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কাবাডি ও দাবা খেলা

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন পর টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কাবাডি ও দাবা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত কাবাডি ও দাবা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ […]

টাংগাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরকরনে মানববন্ধন

টাংগাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরকরনে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পল্লী বিদ্যুত সমিতির মধ্যকার বৈষম্য দূরকরনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদ টেকসই ও নিরবিচ্ছন্ন বিদ্যুত সেবা নিশ্চিতকরনের দুই দফা দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুত সমিতি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করেন টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুত […]

টাংগাইলে সনাতন সম্প্রদায়ের লোকদের সাথে বিএনপির মতবিনিময়

টাংগাইলে সনাতন সম্প্রদায়ের লোকদের সাথে বিএনপির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সাথে টাঙ্গাইলে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি’র উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নিবার্হী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নিবার্হী […]

টাংগাইলের মগড়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

টাংগাইলের মগড়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোতালিব হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মগড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুইজবাড়ি সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সভা আহ্বান ছাড়া বাজেট, বৈষম্যহীন ট্যাক্স, বিভিন্ন উন্নয়ন তহবিলের টাকা ও প্রকল্পের নামে টাকা […]

```

আমাদের মধুপুর ২৪