```
টাংগাইল সদর থানার কার্যক্রম শুরু

টাংগাইল সদর থানার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে টাঙ্গাইল সদর থানা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর। বুধবার সন্ধ্যায় সকলের উপস্থিতিতে তালা খুলে দেওয়ার পর কার্যক্রম শুরু হয়। এতে দুইদিন পর থানার কার্যক্রম শুরু হলো। জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকাল থেকে জেলার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে তারা থানা […]

টাংগাইলে আনন্দ মিছিল বিএনপি’র নেতাকর্মীরা

টাংগাইলে আনন্দ মিছিল বিএনপি’র নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ত্যাগ করায় টাঙ্গাইলে আনন্দ মিছিল বিএনপি’র নেতাকর্মীরা। বুধবার বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে জেলা বিএনপি’র উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যোন এসে শেষ হয়। এসময় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক […]

টাংগাইলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা

টাংগাইলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য কাজ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। সরেজমিনে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন […]

টাংগাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

টাংগাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী সমন্বয়ক প্যানেল সদস্যরা সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নূর তুষার বলেন, আমরা দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন। ইতোমধ্যে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি, হামলা এবং […]

টাংগাইলে গুলিতে নিহত স্কুলছাত্র মারুফের দাফন সম্পন্ন

টাংগাইলে গুলিতে নিহত স্কুলছাত্র মারুফের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত স্কুলছাত্র মারুফ মিয়াকে (১৫) দাফন করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তার দাফন সম্পন্ন হয়। সোমবার বিকালে গুলিবিদ্ধ হয়ে সে মৃত্যুবরণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, সোমবার বিকালে টাঙ্গাইল সদর থানা এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ গুলিতে মারুফ নিহত হয়। নিহত মারুফ শহরের শাহীন […]

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই,আমরা সবাই মানুষ-মেজর জেনারেল মাসীহুর

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই,আমরা সবাই মানুষ-মেজর জেনারেল মাসীহুর

নিজস্ব প্রতিনিধিঃ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মাসীহুর বলেছেন, আমরা সবাই মানুষ, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই । হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি সবাই আমরা এ দেশের মানুষ। আমরা বুঝি যে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেজন্য আমি আজকে বের হয়েছি। আশা করছি, ধর্মীয় উপাসনালয়ে কেউ ক্ষতি করতে পারবে না। […]

মাভিপ্রবির ভিসিসহ ৬ শিক্ষকের পদত্যাগ

মাভিপ্রবির ভিসিসহ ৬ শিক্ষকের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ প্রশাসনিক দায়িত্বে থাকা ৬ জন শিক্ষক পদত্যাগ করেছেন। সোমবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তারা পদত্যাগ করেন। ভিসি ছাড়াও পদত্যাগ করেছেন প্রক্টর অধ্যাপক ড. মো. মুছা মিয়া, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. […]

টাংগাইলে বিভিন্নস্থানে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ জন

টাংগাইলে বিভিন্নস্থানে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ জন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিভিন্নস্থানে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্ততপক্ষে তিনজন গুলিবিদ্ধ ও ১৫ জনের মতো আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বটতলায় আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগ পিছু হটে […]

টাংগাইলে পুলিশের গুলিতে তিনজন নিহতের অভিযোগ

টাংগাইলে পুলিশের গুলিতে তিনজন নিহতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পুলিশের গুলিতে তিনজন আন্দোলনকারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানায় দু’জন এবং বিকেলে ধনবাড়ী থানার সামনে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৯টায় টাঙ্গাইলের সমন্বয়করা সংবাদ […]

টাংগাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

টাংগাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ইব্রাহিম খলিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুলাই বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেছেন। […]

```

আমাদের মধুপুর ২৪