টাংগাইলে নারী ও কন্যাশশিুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

‎টাঙ্গাইল জেলায় নারী ও কন্যাশশিুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্র্যাক ‎‎জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় টাঙ্গাইলের আশেকপুর ব্রাক কার্যালয়ে এই আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলনে টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া‎‎, টাঙ্গাইল মডেল থানার ওসি রুহুল আমিনসহ সরকারি-বেসরসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি লোকাল এনজিও প্রতিনিধি এবং  গণমাধ্যমকর্মীরা।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে বাল্যবিয়ে বন্ধ, মাদক নির্মূল এবং নারীদের পারিবারিক কাজ শেষে দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেন। এছাড়াও অভিভাবক, সন্তানদের নিয়ে সচেনতা বৃদ্ধির জন্য মাঠ সমাবেশ করার আহ্বান জানান আলোচকরা।