মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

কালিহাতীতে শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে দোয়া মাহফিল এবং সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও সুবিধাজনক সময়ে ইফতারের পর হাসপাতাল, শিশু সদন ও এতিমখানা সমূহে উন্নতমানের খাবার পরিবেশন।
পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায়

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102