মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ও স্থানীয় বিএনপির অফিস পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ মার্চ ) দুপুরে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আলোকদিয়া বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলীর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে আলোকদিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে আলমগীরের ফ্রিজ মেরামতের দোকান, ওয়াজ করুণীর ওয়ার্কশপ, রাজেশের সেলুন, বাছেদের মুড়ির দোকান, শ্যামলের জুতার দোকান এবং আবুল হোসেনের চায়ের দোকান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয় বেবী রানী জানান, বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। তবে ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমান হবে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102