মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তৃণমূলের নেতাকর্মীরা ভালো থাকলেই আওয়ামী লীগ শক্তিশালী থাকবে-এমপি শুভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, তৃণমুল আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরা ভালো থাকলেই আওয়ামী লীগ শক্তিশালী থাকবে।

বুধবার (৩ এপ্রিল) সকালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের সঙ্গে ঈদ পূর্ববর্তী শুভেচ্ছা বিনিময় ঈদ উপহার দেয়ার কালে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খান আহমেদ শুভ’র সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, তৌফিকুর রহমান তালুকদার রাজীব, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সাবেক জিএস সেলিম সিকদার প্রমুখ।

সংসদ সদস্য খান আহমেদ শুভ উপজেলা ১৪টি ইউনিয়ন একটি পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের ৩২০ জন সভাপতি সম্পাদকের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102