মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

নাগরপুরে ৪মে শিক্ষক সমিতির নির্বাচন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভার মাধ্যমে এ তফসিল ঘোষনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আলীম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।

এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত শিক্ষকদের আসন্ন নির্বাচনকে সুন্দর ও সার্থক করার জন্য আহবান জানান। সকলকে দলাদলির উর্দ্ধে উঠে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য বলেন। সেই সাথে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান যাতে তারা নির্বাচিত হয়ে শিক্ষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম জসিম উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শহীনুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ খোশনবীশ প্রমূখ।

তফসিল অনুযায়ী ভোট গ্রহণ আগামী (৪ মে) সমিতি ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা চলবে। এছাড়া আগামী (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতি ভবন থেকে মনোনয়নপত্র গ্রহণ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী (১৬ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত। আর মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে আগামী (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে (১৭ এপ্রিল) বিকাল ৫টায়। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, নির্বাহী সভাপতি, সিনিয়র সহসভাপতি মহিলাসহ প্রায় ৫১টি পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া এবার সভাপতি, নির্বাহী সভাপতি, সিনিয়র সহসভাপতি মহিলা পদে শুধুমাত্র প্রধান শিক্ষকরাই নির্বাচন করতে পারবেন। বাকি পদগুলোতে যে কেউ নির্বাচন করতে পারবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102