মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ধনবাড়ীতে মোর্শেদা ইসলামের প্রার্থীতা প্রত্যাহার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন মোর্শেদা ইসলাম।

ধনবাড়ী পৌর সভার সাবেক মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী। খন্দকার মঞ্জুরুল ইসলামও চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিবেন। তারা স্বামী-স্ত্রী দুজনেই মিলেন মনোনয়পত্র দাখিল করে ছিলেন।

সোমবার (২২ এপ্রিল) উপজেলা নির্বাচন কর্মকর্তা মণি শংকর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে মোর্শেদা ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়াও নির্বাচনে যারা অংশ নিবেন তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি ও সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম।

পুরুষ ভাইস চেয়ারম্যানে শামছুল হুদা, আবু তালেব মুকুল, সাইফুল ইসলাম বকল, জহিরুল ইসলাম ও সোহেল তালুকদার এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানে জেব উন নাহার লিনা বকল, মোছা: কল্পনা বেগম ও তাহামিনা আক্তার লিপি নির্বাচনে অংশ নিবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102