মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

ঘাটাইলে পাঁচ গরুসহ গাড়ি রেখে পালিয়ে যায় গরু চোররা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচ গরুসহ গাড়ি রেখে পালিয়ে যায় গরু চোরের সদস্যরা। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী গরুগুলো উদ্ধার করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, চুরি করা পাঁচটি গরু নিয়ে ট্রাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকটিকে ধাওয়া করে। পরে ট্রাকের চালকের গ্রামের রাস্তা পরিচিত না হওয়ায় গাড়িটি উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে গ্রামের বিক্ষুব্ধ লোকজন ট্রাক থেকে গরু নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পোড়া ট্রাকের মালিকের কোন খোঁজ পায়নি পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, উদ্ধার হওয়া গরুগুলো চুরি করা ছিল। গরু চোরেরা হয়তো কোথাও থেকে চুরি করে নেওয়ার সময় ধরা পড়ার ভয়ে ট্রাক ও গরু রেখে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102