মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই

মাভিপ্রবিতে বিতর্কে জয়ী বিরোধী দল ‘ভগ্নমনস্কতা’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

ইসরাত জাহানঃ গত ২৫ এপ্রিল ডিএনএ দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘জেনেটিক্যালি মডিফাইড জীবের ব্যাবহার কৃষি চাহিদা পূরণে একটি মূল্যবান এবং নিরাপদ পদ্ধতি’ শিরোনামে সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে দেড় টায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিজিই) বিজিই গ্যালারিতে এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিতর্কে সরকারি দল ‘ এডিনিনের’ প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, বিজই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মার্জিয়া নূর অর্ণ,  মন্ত্রী হিসেবে ছিলেন দ্বিতীয় বর্ষের আবির হোসাইন এবং সাংসদ হিসেবে ছিলেন দ্বিতীয় বর্ষের অনিক পাল। অন্যদিকে বিরোধী দলীয় (ভগ্নমনস্কতা) নেতা হিসেবে ছিলেন বিজিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইনজামামুল হক জয়, উপনেতা দ্বিতীয় বর্ষের ছোঁয়া আহমেদ ও সাংসদ হিসেবে ছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার মুন্নি।বিতর্কে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার। এসময় বিচারক হিসেবে ছিলেন বিজিই বিভাগেরসহযোগী অধ্যাপক ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ,সহকারী অধ্যাপক জনাব শাহীন মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন-  বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, অধ্যাপক ড. মো. মাসুদার রহমান, অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী, সহযোগী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা, সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, সহকারী অধ্যাপক রোকসানা খানমসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী।বিতর্কে সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন আফিয়া খন্দকার এবং সঞ্চালক হিসেবে ছিলেন জান্নাতুল ফেরদৌস রিতা।বিতর্কে বিরোধী দলের পক্ষ থেকে সংসদের প্রস্তাবনার বিরুদ্ধে জোড়ালো যুক্তির জন্য সংসদ তার প্রস্তাবনাকে স্থগিত করেছে এবং বিচারকবৃন্দ বিরোধী দলকে বিজয়ী ঘোষণা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102