মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলে মাই প্রমিস ডে দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মাই প্রমিস ডে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৫ মে) সকাল ১০ টায় আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার শারমিন নাসরিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাত আলী খান, ঘাটাইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সিডিসির সহ সভাপতি হাবিবুর রহমান, উইজডম ভ্যালীর প্রতিষ্ঠাতা পরিচালক কামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার মনির হোসেন।

আলোচনা সভা শেষে শিশুদের ৫টি প্রতিজ্ঞা করানো হয়। প্রতিজ্ঞাগুলো হলো- আমি মন দিয়ে লেখাপড়া করব, স্বপ্ন কে সফল করব, পরিবার নিয়ে সুখে থাকব, সুস্থ ও সুন্দর জীবনযাপন করব এবং একজন সু প্রতিবেশী হবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102