মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দু’জন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের মরহুম নূর হোসেনের ছেলে আফজাল হোসেন (৫৫) ও মরহুম আয়নাল হকের ছেলে আমির হোসেন (৫২)। তারা দু’জন সম্পর্কে একে অপরের খালাত ভাই।

এ ঘটনায় আহত চারজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী জানান, নোয়াবাড়ি এলাকায় সকালে হঠাৎ বৃষ্টি নামে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কয়েকজন শ্রমিক নোয়াবাড়ি গ্রামের হযরত আলীর ক্ষেতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আফজাল ও আমির হোসেন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

কালিহাতী থানার এসআই রাজিব হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে কালিহাতী থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102