মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

মির্জাপুরে বিএনপির ২০ নেতাকে লিখিত সতর্ক বার্তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা সমাবেশসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির ও অঙ্গ সংগঠনের ২০ নেতাকে লিখিত সতর্ক বার্তা দেয়া হয়েছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ স্বাক্ষরিত দলীয় প্যাডে পত্রের মাধ্যমে এই সতর্ক বার্তা দেওয়া হয়।

বার্তা প্রাপ্তরা হলেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আলী হোসেন রনি, তরফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাঈদ আনোয়ার, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, ভাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তপন হাসান, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্রাম হোসেন মল্লিক ও আজাগানা ইউনিয়ন যুবদল নেতা মাসুদ সিকদারসহ ২০ নেতা।

শনিবার (১৮ মে) সকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ এই তথ্য নিশ্চিত করেন।

সতর্ক বার্তায় বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না এবং ভোট দেয়া থেকে বিরত থাকবে। সেই সিদ্ধান্ত উপেক্ষা করে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান নির্বাচনে অংশ নিচ্ছেন। তার নির্বাচনী সভা সমাবেশে অংশ নিয়েছে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ফিরোজ হায়দার খানের সাথে কথা হলে তিনি বলেন, এটা জাতীয় নির্বাচন না। আমি জনগণের প্রার্থী। তাদের সিদ্ধান্তেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা অন্য দলের প্রার্থী বা কোন ব্যক্তিকে সমর্থন ও ভোট দিতে পারে না। বিএনপির কয়েকজন নেতাকর্মী ফিরোজ হায়দার খানের নির্বাচনী কাজে অংশ নেয়ায় ২০ জনকে প্রাথমিকভাবে লিখিত সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সতর্ক বার্তার পরও যদি তারা নির্বাচনী সভা সমাবেশে অংশ নেয় তাহলে তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে বলে জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102