মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রবিবার (২৬ মে) নির্বাচন স্থগিত চেয়ে ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন মনোনয়ন সংগ্রহে ইচ্ছুক অভিভাবক প্রার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ০৬ জুন বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের লক্ষে গত ২২ মে থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ২২-২৫ মে ৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। ২৫ মে মনোনয়ন সংগ্রহ ও জমার শেষ দিন ছিল।

অভিযোগ সুত্রে জানা যায়, মনোনয়নপত্র উত্তোলন ও জমা রামপুর উচ্চ বিদ্যালয়ের অফিস থেকে করা যাবে বলে ভুক্তভোগী অভিভাবকদের জানান প্রধান শিক্ষক মীর কামরুজ্জামান। যথানিয়মে তারা মনোনয়নের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে যান। এ সময় প্রধান শিক্ষক মনোনয়ন দিতে অপারগতা প্রকাশ করে শেষ সময়ে তিনি বলেন উপরের চাপ থাকার কারণে মনোনয়ন দিতে পারছিনা। আপনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম ক্রয় এবং জমা দিন।

পরে অভিভাবকরা উপজেলা শিক্ষা অফিসে মনোনয়ন ক্রয় করার জন্য যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে। এমতাবস্থায় মনোনয়ন পত্র সংগ্রহ না করেই তারা ফেরত আসেন। তারা বর্তমান অবৈধ তফসিল বাতিল করে পুনরায় তফসিল দেওয়ার জন্য দাবি জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কামরুজ্জামান বলেন, মনোনয়নপত্র দেওয়ার এখতিয়ার আমার ছিলনা। এর দায়িত্ব সম্পুর্ণ প্রিজাইটিং অফিসারের। যারা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক তারা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার একেএম আমির হোসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানান, সে এরকম কথা বলতে পারেননা। সে যদি এরকম কথা বলে থাকেন তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102