মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

মির্জাপুরে নতুন উপজেলা চেয়াম্যানকে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা সীমান্তর মির্জাপুর সদরের বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আম্বার আলী খান, বীর মুুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযেযাদ্ধা তমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত টাঙ্গাাইল-৭ মির্জাপুর আসনের টানা চারবারের সাংসদ প্রয়াত একাব্বর হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সীমান্ত গত ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে আনারস প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। প্রতিদিন শত শত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা সীমান্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বলে জানা গেছে।

ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আমার বাবা নেই। সকল মুক্তিযোদ্ধাই আমার অভিভাবক। উপজেলার সকল মুক্তিযোদ্ধারা আমাকে নিজের সন্তান ভেবে যার যার অবস্থান থেকে কাজ করে আমাকে বিজয়ী করেছেন। আমি মুক্তিযোদ্ধাসহ উপজেলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102