মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

নাগরপুরে বিজয় উৎসবে মেতে উঠেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে আজ সকাল থেকেই বিজয় উৎসবে মেতে উঠে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে তারা প্রায় ১০০ ফুট লম্বা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়া হয় এবং সদর রিকশা স্ট্যান্ড চত্বরে শহীদদের স্মরণে সালাম প্রদর্শন, এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, বৈষম্য ও অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না। যৌক্তিক দাবি করায় শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে স্বৈরশাসক। শিক্ষার্থীদের ওপর জুলুম করায় এই স্বৈরশাসকের পতন হয়েছে।

উল্লেখ্য, গত রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির সমর্থনে সাধারণ শিক্ষার্থীরা যদুনাথ সরকারি স্কুল-সংলগ্ন বকুল তলায় সমবেত হয়ে মিছিল বের করার চেষ্টা করলে সেটিতে স্থানীয় আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয় এবং হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102