মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ প্রতিযোগীতার সনদ ও পুরস্কার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত “আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ” প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাতিঘর আদর্শ পাঠাগারে এই সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলো হলো- ‘৭১-এর রোজনামচা’, ‘আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম’ ও ‘জীবন আমার বোন’।

বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য মনসুর হেলাল, হাবিবুর রহমান, সুমন চৌধুরী, শাকিল আহমেদ, রাকিব হাসান, জয় চন্দ্র দাস প্রমুখ।

প্রসঙ্গত “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বিগত ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102