নিজস্ব প্রতিনিধিৎ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলে গুলিতে নিহত ১০ম শ্রেণির শিক্ষার্থী মারুফ মিয়া (১৪) হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। তিনি টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। নোমান এ হত্যা মামলার ১৬ নম্বর আসামি।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জন আসামি করা হয়েছে।

