মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

সখীপুরে দুইগ্রামে শিয়ালের কামড়ে ৮জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরের মাচিয়া ও বানিয়ারছিট গ্রামে শিয়ালের কামড়ে আটজন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর আগে, শনিবার রাতে পাশাপাশি ওই দুই গ্রামের আটজন বিভিন্ন বয়সী লোক শিয়ালের কামড়ে আহত হয়।

আহতরা হলেন মাচিয়া গ্রামের ইঞ্জিনিয়ার আল আমীন (২৮) এবং তার মা, রাজমিস্ত্রি শরীফ, চায়ের দোকানি জুলহাস, ভ্যানচালক আসলাম, কলেজশিক্ষার্থী শাহিন (২০), ভ্যানচালক আনিস (৪০)।

শনিবার আনুমানিক রাত ১১টার দিকে একটি শিয়াল পর্যায়ক্রমে তাদের ওপর আক্রমণ করে। ইঞ্জিনিয়ার আল আমীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি শিয়াল রাত আনুমানিক ৩টার দিকে বানিয়ারছিট বাজারের নৈশপ্রহরী আবদুল আলীমকে (৫৫) দায়িত্ব পালনের সময় আক্রমণ করতে গেলে উপস্থিত আরেকজনের সহযোগিতায় তিনি শিয়ালটিকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলেন।

আহতরা জানায়, ওই শিয়ালটি তাদেরকেও কামড় দিয়ে আহত করেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মনিরুল ইসলাম জানান, সখীপুরের দুই গ্রামের ৮ থেকে ১০ জনকে শনিবার রাতে শিয়াল আক্রমণ করে আহত করেছে। তাদের অনেকেই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল। তাদেরকে ভ্যাক্সিন দেয়াসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102