মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

ভারতে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য কটুক্তি করার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে কওমি ওলামা পরিষদের ও ইমাম মোয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবারে (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের শেষে গোপালপুর গোহাটি মসজিদ এর সামনে থেকে গোপালপুরে কওমি ওলামা পরিষদের ও ইমাম মোয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগানের মুখরিত হয়ে গোপালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি নাজির সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, পৌর ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হান্নান, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ, দক্ষিণ গোপালপুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ নুরুদ্দিন, মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102