মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী

টাংগাইলে ১৪৩ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীনস্থ আদালত, বিশেষ জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৪৩ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। একই সাথে সরকারি নিয়োগ আদেশ অনুযায়ী আগে নিয়োগ পাওয়া সকল আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আইন কর্মকর্তারা যোগদানপত্র দাখিল করেন।

জানা গেছে, টাঙ্গাইলের প্রধান সরকারি আইন কর্মকর্তা (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাকী মিয়া, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শফিকুল ইসলাম (রিপন), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো: ওমারও খান (দীপু) এবং বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো: শাহজাহান কবির।

এছাড়া বিভিন্ন আদালতে অতিরিক্ত পিপি, সহকারী পিপি এবং অতিরিক্ত জিপি ও সহকারী জিপি হিসেবে আরো ১৪০ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102