মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকার ব্রিজের কাছ থেকে এই মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গত কয়েক দিন যাবৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আশপাশে ঘোরাফেরা করতে দেখেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ব্রিজের পাশে ক্ষেতের মধ্যে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে কাছে গিয়ে মৃত অবস্থায় পায়। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করেন।মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গত কয়েক দিন যাবৎ স্থানীয়রা ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন।

তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। এ ছাড়া তার সঙ্গে পুরাতন কাপড়-চোপড় ভরা তপ্লী ছিল।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102