```
টাংগাইলে মেয়েকে ধর্ষণে সহযোগিতা করায় মায়ের ১৫ বছর কারাদণ্ড

টাংগাইলে মেয়েকে ধর্ষণে সহযোগিতা করায় মায়ের ১৫ বছর কারাদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে ধর্ষণে সহযোগিতা করায় মাকে ১৫ বছরের কারাদণ্ড ও ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (০৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-সখীপুরের খোরশেদ আলমের ছেলে মো. শহিদ, মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ইসমাইল ও মজিবুর রহমানের ছেলে আব্দুর রহমান এবং ভিকটিমের মা […]

মাভিপ্রবিতে ‘কারিকুলাম ম্যানেজমেন্ট ফর বিএসি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ

মাভিপ্রবিতে ‘কারিকুলাম ম্যানেজমেন্ট ফর বিএসি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ‘কারিকুলাম ম্যানেজমেন্ট ফর বিএসি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আইকিউএসি-এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের […]

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত

‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন আদিবাসী উন্নয়ন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নানা শ্রেণি-পেশার মানুষ […]

বাসাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাসাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। জানা যায়, ১৫ বছর আগে জেলার বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের (৩৭) সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। […]

বাসাইলে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবক আটক

বাসাইলে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবক আটক

টাঙ্গাইলে গাঁজা সেবনরত অবস্থায় সজীব (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা দেওয়া হয়। শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে বাসাইল পৌরসভার শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত সজীব বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কালা চানের ছেলে। পুলিশ জানায়, নিয়মিত […]

টাংগাইলে মৃত্যুবরণকারী ১৪ জন বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান

টাংগাইলে মৃত্যুবরণকারী ১৪ জন বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান

টাঙ্গাইলে মৃত্যুবরণকারী ১৪ জন বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার তুলে দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির […]

টাংগাইলে দুই বছর কেটে গেলেও দেওয়া হয়নি শহীদ মারুফ হত্যা মামলার চার্জশিট

টাংগাইলে দুই বছর কেটে গেলেও দেওয়া হয়নি শহীদ মারুফ হত্যা মামলার চার্জশিট

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় মিছিলে গুলিতে শহীদ হয় মারুফ মিয়া (১৪)। এরপর কেটে গেছে দুই বছর। অথচ আজও বিচার পায়নি মারুফের পরিবার। দেওয়া হয়নি মামলার অভিযোগপত্র (চার্জশিট)। দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে পরিবার। টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকার মজনু মিয়ার ছেলে মারুফ মিয়া। তার বাবা একজন প্রবাসী। দুই ভাই-বোনের মধ্যে মারুফ বড় ছিল। পরিবার […]

টাংগাইলে জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপিকে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে

টাংগাইলে জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপিকে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে এনসিপিকে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে এ ঘটনা ঘটে। পরে এনসিপির নেতৃবৃন্দ ফুল না দিয়েই চলে যায়। এ ব্যাপারে জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত […]

জুলাই কারও একার নয়, জুলাই বাংলাদেশের সব মানুষের

জুলাই কারও একার নয়, জুলাই বাংলাদেশের সব মানুষের

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, জুলাই কারও একার নয়, জুলাই বাংলাদেশের সব মানুষের। বিনা কারণে, বিনা অজুহাতে, বিনা ইস্যুতে যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে তার সুবিধা পাবে স্বৈরাচারের দোসর ও ফ্যাসিবাদের অনুসারীরা। তারা আমাদের মধ্যে বিভক্তি দেখতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আজও […]

গোপালপুরে প্রেম করে বিয়ে, তিন মাসের মাথায় ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালপুরে প্রেম করে বিয়ে, তিন মাসের মাথায় ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে প্রেমিকের বাড়িতে টানা পাঁচ দিন অনশনের পর স্থানীয় সালিশের মাধ্যমে বিয়ে হয়েছিল ১৯ বছর বয়সী মোনিয়া রহমান মুন্নির। বিয়ের তিন মাসের মাথায় স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। বুধবার সকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে স্বামীর বাড়ি থেকে মুন্নির […]

```

আমাদের মধুপুর ২৪