মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলের ৪ ইউনিয়নে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ঘাটাইলের লোকেরপাড়া, আনেহলা, জামুয়িরা ও দিঘলকান্দি  ইউনিয়ন পরিষদে আয়োজনে ৭ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলাম কর্মশালা গুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি আগামীর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উদীয়মান শক্তিকে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও ৪নং লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপসী শীল এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন লোকের পাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাকের হোসেন খান, ৬ বার নির্বাচিত ইউপি সদস্য ফজলুর রহমান তালুকদার, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন বকুল,উপসহকারী কৃষি কর্মকর্তা তৌকীর আহমেদ, ইউপি সদস্য এমদাদুল হক মিলন প্রমুখ। উপজেলা পরিসংখ্যান অফিসার ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে জামুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জামুরিয়া ইউনিয়ন পরিষদের এর প্রশাসনিক কর্মকর্তা সুলতানা বেগম,ইউপি সদস্য বন্দে আলী মিয়া, ইউনিয়ন ভূমি সহকারী  কর্মকর্তা দিলীপ চন্দ্র প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আনেহলা   ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নাসিরুজ্জামান এর সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির,ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা মোছা: তাহমিনা, উপজেলা আনসার  বিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য খুরশিদা সানি প্রমুখ। উপজেলার দিঘলকান্দি  ইউনিয়ন পরিষদেও অনুরূপ  কর্মসূচি পালিত হয়েছে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় লোকের পাড়া ইউনিয়নে প্রথম স্থান অধিকার করেন লোকের পাড়া ওএস ফাজিল মাদ্রাসা, জামুরিয়া ইউনিয়ন প্রথম স্থান অধিকার করে চাঁনতারা উচ্চ বিদ্যালয় ও আনেহলা ইউনিয়নে প্রথম স্থান অধিকার করে সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়।তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মসূচি গুলির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা প্রশাসন ঘাটাইল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102