মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন এ আই টেকনিশিয়ারা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বকেয়া বেতন ও ভাতাসহ ৭ দাবিতে টাঙ্গাইলে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন এ আই টেকনিশিয়ারা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলার উদ্যোগে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন- জেলা এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, এ আই টেকনিশিয়ান আব্দুল করিম মিয়া, হারুন অর রশিদ। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার এ আই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের ৭ দফা দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

এ আই টেকনিশিয়ানদের দাবিগুলো হলো- দৈনিক হাজিরা ভিত্তিতে মজুরি প্রদান অথবা সম্মান জনক সম্মানী ভাতা প্রদান করতে হবে। একই ইউনিয়নে একাধিক নিয়োগ বন্ধ করতে হবে। চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারি এ আইদের মতো বেসরকারি এআইদের রিপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে। সরকারি সিমেনের বিরুদ্ধে কোম্পানি কর্তৃক অপপ্রচার রোধ করতে হবে। এতগুলো কোম্পানিকে এ আইর অনুমোদন দেওয়ার পরও সরকারি এ আইদের ওপর চাপিয়ে দেওয়া টার্গেট অযৌক্তিক। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এ আইদের এফএএআই পদে নিয়োগ করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102