মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

দেলদুয়ারে নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ডা. এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শাহানশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আল মামুন ও জিয়াউর রহমান।

জানা যায়, কেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালনের অনুমতি না থাকা সত্ত্বেও ওই দুই শিক্ষক কেন্দ্র সচিবকে রাজি করে অবৈধভাবে অতিরিক্ত তিনটি শিট সংগ্রহ করে তাতে প্রশ্নের উত্তর লিখে পরীক্ষা কক্ষে সরবরাহের উদ্যোগ নেন। এসময় কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পরেন তারা। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, কেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছিলো। এর আগেই তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের ট্যাগ অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গির আলম বাদী হয়ে থানায় মামলা করবেন।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, তাদের বিকেলে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102