মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

কালিহাতীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে এক হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ মে) সকালে স্থানীয় একটি পুকুর থেকে রায়হানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মো. রায়হান মিয়া(৩০)। তার বাড়ি উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইল গ্রামে।  নিহত রায়হানের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে কালিহাতী থানা পুলিশ।

নিহতের স্ত্রী জানান, তার স্বামী ভোররাত দুইটার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে গ্রামের একটি পুকুর তার লাশ দেখা গেলে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা মো. বাদও মিয়া বলেন, মুন্না নামের একজন ছেলে আমাকে ডেকে বলে আপনার ছেলেকে মেরে পুকুরে ফেলে রাখা হয়েছে।  পরে ছুটে গিয়ে পানিতে ছেলের রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেই।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহত রায়হান মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। রায়হান একই উপজেলার রামপুর গ্রামের বহুল আলোচিত সলিট হত্যা মামলা প্রধান আসামী বলেও জানান তিনি।

তিনি আরও জানান, লাশ ময়না তদন্ত্রের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102