টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান হত্যা মামলার অন্যতম আসামি ইব্রাহিম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ। মঙ্গলবার (৬ মে) তথ্য-প্রযুক্তির সাহায্যে জেলার বাসাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম কালিহাতীর রামপুর হাটিপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচটি মামলার আসামি রায়হান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা।
মামলার ১৫ ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত পলাতক আসামি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল বুধবার আদালতে প্রেরণ করা হবে। হত্যায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

